জমি নিয়ে বিরোধ, ২ তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৩ | ৬:০৮
Link Copied Successfully!

জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে দুই তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- আব্দুর রব বয়াতীর ছেলে ইয়াসিন বয়াতী (৩০), তোতা বয়াতীর ছেলে সুমন বয়াতী (৩৬), হাসান সরদারের ছেলে রাসেল সরদার (৩০), খোকন সরদার (২৮), শাহীন সরদারসহ (২৪) ৭-৮ জন।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইয়াসিন বয়াতী (৩০), সুমন বয়াতী (৩৬),  রাসেল সরদার (৩০), জুয়েল ফরাজী (৩০) খোকন সরদার (২৮), শাহীন সরদারকে (২৪) গ্রেফতার করে।

বিজ্ঞাপন

শনিবার সকালে স্থানীয় মেম্বার নিজাম ঢালী তাদের ছাড়ানোর ব্যাপারে তদবির করতে গেলে পালং মডেল থানা পুলিশ তাকেও গ্রেফতার করে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, গণধর্ষণের অভিযোগ পেয়ে রাতে ৬ জনকে আটক করি। আজ সকালে স্থানীয় ইউপি সদস্য তাদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত তদবির করায় তাকেও আটক করেছি।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি