জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে দুই তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- আব্দুর রব বয়াতীর ছেলে ইয়াসিন বয়াতী (৩০), তোতা বয়াতীর ছেলে সুমন বয়াতী (৩৬), হাসান সরদারের ছেলে রাসেল সরদার (৩০), খোকন সরদার (২৮), শাহীন সরদারসহ (২৪) ৭-৮ জন।
এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইয়াসিন বয়াতী (৩০), সুমন বয়াতী (৩৬), রাসেল সরদার (৩০), জুয়েল ফরাজী (৩০) খোকন সরদার (২৮), শাহীন সরদারকে (২৪) গ্রেফতার করে।
শনিবার সকালে স্থানীয় মেম্বার নিজাম ঢালী তাদের ছাড়ানোর ব্যাপারে তদবির করতে গেলে পালং মডেল থানা পুলিশ তাকেও গ্রেফতার করে।
পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, গণধর্ষণের অভিযোগ পেয়ে রাতে ৬ জনকে আটক করি। আজ সকালে স্থানীয় ইউপি সদস্য তাদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত তদবির করায় তাকেও আটক করেছি।
সূত্র: যুগান্তর
E/N