স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৮:২৩
Link Copied Successfully!
ফরিদগঞ্জের পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। -- পপুলার বিডিনিউজ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলাধীন পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম রোমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। এখন আর তথ্যের জন্য অ্যানালগ বা কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে তথ্য আদান প্রদান করছে। তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হওয়া ছাড়া উন্নতি করা সম্ভব নয়। মেয়েদেরকে ঘরে বসে থাকলে চলবে না। তথ্য ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মো. তারেকুল ইসলামের সভাপতিত্বে ও সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক শরফুদ্দিন মুহাম্মদ আবু ইউসুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম পাঠান প্রমুখ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ