মতলবে ট্রাকের চাপায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু, আহত এক

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৬:১৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায়  ট্রাকের চাপায় তাসফিয়া আক্তার নামের পাঁচ বছরের শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সে ধনারপাড় গ্রামের ইব্রাহীম প্রধানের মেয়ে। তার বাবা একজন অটোবাইক চালক। তারই সাথে থাকা রুনিয়া আক্তার (৭)  নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে একই বাড়ীর  রাকিবুল ইসলামের মেয়ে।

১৩ ফেব্রুয়ারী সোমবার ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাসফিয়া আক্তার ও রুনিয়া আক্তার নিজ বাড়ী থেকে ধনারপাড় জোড়পুকুরের সাথে কালভার্টের উপর দিয়ে মুদী দোকানে কিছু কেনার জন্য হেটে যাচ্ছিল। ওই মুহুর্তে চাঁদপুর থেকে  একটি মালবাহী  ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৩২৭৯) দ্রুত গতিতে এসে তাদেরকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তাসপিয়া মারা যায়। সাথে থাকা রুনিয়া ছিটকে পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

সাথে সাথে এলাকাবাসী এসে  আহত রুনিয়াকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শী  রকি বলেন, তাসফিয়া ও রুনিয়া রাস্তার বাম পাশ দিয়ে হেটে দোকানের উদ্দেশ্য যাচ্চিল। পেছন থেকে ট্রাকটি এসে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং অপরজন গুরুতর আহত হয়।

এদিকে ঘটনার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী একঘন্টা মতলব গৌরীপুর সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং জনগনের চরম দূর্ভোগ সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং  যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ওই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, যে শিশুটি মারা গেছে তার বাবা একজন অটোবাইক চালক এবং অসহায় গরীব।তাদের বরাদ দিয়ে তিনি বলেন, নিহতের পরিবার এ ঘটনায় কোন মামলা করতে রাজি নয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে ট্রাক ও চালককে আটক করেছে। তাদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান