
৩৭ বছর পর জেলা পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হাজীগঞ্জ


৩৭ বছরের আক্ষেপ পূরণ হয়েছে। ১৯৮৫ সালের পর এই প্রথম হাজীগঞ্জের ফুটবল দল জেলা পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল যুব গেমস-২০২৩ এর অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে ৮ উপজেলার মধ্যে ফাইনালে মতলব উত্তর অনূর্ধ্ব ফুটবল দল হাজীগঞ্জ অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের প্রতিপক্ষ হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় হাজীগঞ্জ ৩-০ গোলে জয় তুলে নিয়েছে।


৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় দু’দলের শুরুটা দাপুটে থাকলেও প্রথম আর্ধের খেলায় ৮ মিনিটে ডি-বক্সের বাহির থেকে অসাধারণ কিকে হাজীগঞ্জ দলকে লিড এনে দেয় নাজমুল হোসেন বোরহান।
এর পরই শুরু দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ। কোনো দল আর সুবিধা করতে না পারলে ১-০ গোলেই প্রথম আর্ধের খেলা শেষ হয়। দ্বিতীয় আর্ধের খেলা শুরু হলে ৪৩ মিনিটে সমতায় ফিরার সুযোগ পায় মতলব উত্তর। ডি-বক্সের ভিতর হেন্ড বল হলে পেনাল্টি পায় তারা। তবে হাজীগঞ্জের গোল পোস্টে যে এক নিরলস প্রহরী জয়। তাকে রোধ করার স্বাদ্ধ আছে কার। পেনাল্টি ফিরিয়ে দলকে বিপদে করতে দেয়নি জয়।
আবারও গোল করতে মরিয়া হাজীগঞ্জ ৪৯ মিনিটে তানভির হোসেন মিজান ও ৫৮ মিনিটে আবারও নাজমুল বোরহান বোরহানের গোলে ৩-০ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৩৭ বছর পর।
পুরো খেলায় পক্ষে বিপক্ষে ১১ ফাউলের বাঁশি বাজিয়ে মতলব উত্তর অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের খেলোয়াড়দের দুটি হলুদ কার্ড দেখায় রেপারী মাসুদুর রহমান মাসুম।
তাদের এই জয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল।








