হাইমচরে ভেঙে পড়ল আ.লীগের সম্মেলন মঞ্চ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চে বিপুলসংখ্যক নেতাকর্মী উঠে পড়ে। এ সময় হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমদ। এ সময় মঞ্চে বসে ছিলেন কেন্দ্রীয় নেতারাও।

তবে নেতাকর্মী আহত হয়নি বলে দাবি করেন আয়োজকরা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইমচরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বক্তব্য রাখছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। এ সময় বক্তব্য চলাকালে হঠাৎ ভেঙে পড়ে মঞ্চটি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সেলফি বা ছবি তুলতেই ভিড় জমায় পরিচিত-অপরিচিত নেতাকর্মীরা। তাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে সম্মেলনে স্বপন জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। তাই বিএনপি-জামায়াতের মতো আগুন সন্ত্রাসীদের রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর শনিবার উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার আলগী দুর্গাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন