নতুন নেতৃত্বের আশাবাধী আওয়ামী পরিবার দীর্ঘ বিশ বছর পর

আগামী কাল হাইমচর উপজেলা আ’লীগের সম্মেলন

Reporter
হাইমচর প্রতিনিধিঃ
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ১১:০১
Link Copied Successfully!

দীর্ঘ ২০ বছর পর হাইমচর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর শনিবার। এ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের পুরনো কমিটি বিলুপ্তি হয়ে তৈরি হবে নতুন কমিটি। সম্মেলনকে ঘিরে আওয়ামী পরিবারের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা তেমনি রয়েছে শংকা। সম্মেলনে আসবে নতুন নেতৃত্ব নাকি পুরনো কমিটিকেই রাখা হবে, এ নিয়ে দলীয় নেতা কর্মিসহ আওয়ামী পরিবারের মাঝে রয়েছে কৌতূহল।

তবে নতুন নেতৃত্বের আশাবাধী উপজেলার আওয়ামীলীগ দলীয় নেতা কর্মি ও আওয়ামী পরিবার। অপর দিকে আওয়ামীলীগের গ্রুফিং রয়েছে বিশাল আকারে। গ্রুফিংকে কেন্দ্র করে হয়ে যেতে পারে যে কোন অনাকাংখিত ঘটনা। উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাজায়, বাংলাদেশ আওয়ামীলীগ হাইমচর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন একাধিক।

সভাপতি পদে ইতি মধ্যে ঘোষনা দিয়েছেন সাবেক উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, সহ সভাপতি শাহজান মিয়া, এম এ বাশার, হুমায়ুন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শাহাদাত সরকার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শাহাউদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সদস্য সচিব ফখরুদ্দিন আলি আহমেদ। উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবুবুর রহমান জানান, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন। এ সম্মেলনে আমরা চাই একটি শক্তিশালী কমিটি। যে কমিটির সভাপতি ও সম্পাদক হবে আওয়ামীলীগ পরিবারের লোক। তিনি বলেন যেহেতু আতিক পাটোয়ারী মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের লোক তাই আমরা আতিক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক হিসেবে চাই।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী জানান, আমি আওয়ামী পরিবারের লোক। দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়ে এসেছি। আমার বাবা, জেঠারা আওয়ামীলীগের দুঃসময়ে হাল ধরেছেন। আমি সেই আওয়ামীলীগ পরিবারের সন্তান। তাই আমি মনে করি দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবে। আমি সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেলে প্রথমে ত্যাগি আওয়ামীলীগ যারা আছেন তাদের মূল্যায়ন করবো। তিনি বলেন, নেতা কর্মিদের অংশগ্রহনে ১০ তারিখের সম্মেলন একটি উৎ সব মুখর সম্মেলন হবে।

আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। সাধারণ সম্পাদক প্রার্থী এস এম আল মামুন সুমন বলেন, ১০ তারিখের সম্মেলন যাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের লোক। তাই আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে হাইমচর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করবেন।

সভাপতি প্রার্থী হুমায়ুন পাটোয়ারী বলেন, আমরা চাই ১০ তারিখের সম্মেলন যেন শান্তিপূর্ন ভাবে নেতা কর্মিদের অংশগ্রহনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ দল। এ দলে প্রতিযোগীতা থাকবেই। তাই এবারের সম্মেলনে আমি সভাপতির প্রার্থী হয়েছি। দল যদি মনে করে আমাকে সভাপতি দিবে। দলের উপর আমার আস্থা বিশ্বাস ভালবাসা আছে, থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা