১৯ বছর পর ১০ একর সম্পত্তি ফিরে পেলেন ফাতেমা বেগম

শান্তু ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২২ | ৯:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর কচুয়ায় প্রায় ১৯ বছর পর ১০ একর ৪৩ শতাংশ সম্পত্তি ফিরে পেলো নিরীহ ফাতেমা বেগম এর পরিবার।

সোমবার চাঁদপুরের বিজ্ঞ যুগ্ন জেলা জজ ২য় আদালত অরুন পাল এর নিদের্শনা উপজেলার সহদেবপুর গ্রামের মাষ্টার বাড়িতে অবৈধ বাড়িঘর দখলীয়,নাল ও ভিটা সম্পত্তি উচ্ছেদ করে ভূমির মালিককে বুঝিয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, কচুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।

বাদী ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমরা আমাদের সম্পত্তি বুঝে পাইনি। আমার স্বামী এই সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আদালত পাড়া ও বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুরেছেন। বিজ্ঞ আদালতে মামলা দায়েরের ১৯ বছর পর হলেও জেলা জজ আদালত ন্যায় বিচারের রায় দিয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি ফিরে পেয়েছি। আজকে আদালত লাল নিশান টানিয়ে আমাদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন। আমরা আদালতের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ফাতেমা বেগম এর ছেলে মেহেদী হাসান ইমন জানান, চাঁদপুরের বিজ্ঞ আদালতে ২০০৪ সালে একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দীর্ঘ শুনানি পর্যালোচনা শেষে প্রায় ১৯ বছর পর বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষনা করেন। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। পাশাপশি স্থায়ী ভাবে ভোগ দখলে যাতে যেতে পারি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

বিবাদী পক্ষ মো. হুমায়ুন কবির জানান, কোনো লিগ্যাল নোটিশ ছাড়াই আমাদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান, অনেকদিন ধরে আদালতে মামলা চলেছে, আজকে আদালতের লোকজন ভূমি সার্ভে করে বাদীর সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন। ভূমি সার্ভে শেষ হলে আমরা বুঝতে পারবো আমাদের সম্পত্তি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তাহলে আমরা উচ্চ আদালতে আপিল করব।

জেলা যুগ্ম জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম জানান, কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের মাস্টার বাড়ির ভুক্তভোগী ফাতেমা বেগম গং বাদী হয়ে ২০০৪ সালে চাঁদপুর জেলা যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানি বন্টন মামলা দায়ের করেন। মামলা নং- ২২/২০০৪। দীর্ঘদিন মামলা চলে আসার পর ২০২১ সালের জুন মাসে বিজ্ঞ জেলা যুগ্ম জজ মামলাটির রায় ঘোষণা ও ডিগ্রি জারি করেন। এতে বাদী ফাতেমা বেগম গংরা ১০ একর ৪৩ শতাংশ ৮০ পয়েন্টে সম্পত্তি ফিরে পায়। আদালতের রায় অনুযায়ী আজকে আমরা ঘটনাস্থলে এসে ভূমি সার্ভে করে লাল নিশান টানিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। এছাড়া বাদীর প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিতে এবং আদালতের রায় কার্যকর করতে ব্যবস্থা নিয়েছি।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমরা আদালতের রায় বাস্তবায়ন করতে এসেছি, বিশেষ করে কোনো ধরেনর আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে কিনা তার দিকে নজর রাখছি।

এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,ইউপি সদস্য হান্নান মিয়া, পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর