পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক সুমন তপদার

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ১১:০৮
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ।
 দ্বিতীয় অধিবেশনের শুরুতেই পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করার লক্ষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে লিটন পাল ও আবুল কাশেম গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর নবী সুমন তপাদার, মোতালেব মজুমদার ও বিল্লাল হোসেনের নাম উঠে আসে।
ওইসময় পৌর আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়।
ভোটগ্রহণ শেষে ভোটে নির্বাচিত আবুল কাশেম গাজী’কে সভাপতি  ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. নুর নবী সুমন তপদারের নাম ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি।
উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন   নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়