হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করার লক্ষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে লিটন পাল ও আবুল কাশেম গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর নবী সুমন তপাদার, মোতালেব মজুমদার ও বিল্লাল হোসেনের নাম উঠে আসে।
ওইসময় পৌর আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়।
ভোটগ্রহণ শেষে ভোটে নির্বাচিত আবুল কাশেম গাজী’কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. নুর নবী সুমন তপদারের নাম ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি।
উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।