ফরিদগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিটে ছয়টি বসতঘর পুড়ে ছাই

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২২ | ৩:২৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জে বিদ্যুৎতের শটসার্কিটের আগুনে ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার ভোর রাতে ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা আমজাদ মুন্সী বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে মৃত মমতাজ মুন্সীর তিন ছেলে দুলাল মুন্সী, ডালিম মুন্সী ও খোরশেদ মুন্সী এবং মৃত সামছুল হক মুন্সীর ছেলে আবু নেছার মুন্সী।

ওইসময় ডালিম মুন্সী আগুনে দগ্ধ হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভাতে যাতায়াতের পথ না থাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে নি।

বিজ্ঞাপন

এদিকে এলাকা ও বাড়ীর লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনের লেলিহান শিখায় ছোট বড় ৬ টি ঘর নিমেসেই পুড়ে যায়। এতে ঘরে থাকা ধান, চাল, আসবাসপত্র, কাপড় ছোপড় ও ঘরে থাকা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলোর দাবি করেন।

হালিমের স্ত্রী তাছলিমা বলেন, শুক্রবার রাত ৪ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ঘুম থেকে উঠে যে যার মত করে ঘর থেকে বের হয়ে যায়। গত রবিবার আশা এনজিও থেকে ৯৫ হাজার টাকা কিস্তি তােলা হয়। এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছি।

ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি ও বৃত্তবান এবং সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এলাকার ইউপি সদস্য মো. সুমন মুন্সী ও সাবেক মেম্বার আ. মান্নান বলেন, তারা সবাই গরীব, অনেক কষ্ট করে ঘর তুলেছে। সবাই মিলে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার আহবান জানান তিনি।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, কিছু নেই, সব আগুনে পুড়ে গেছে।পরিষদের বাহিরে বিভিন্ন ভাবে উপজেলা প্রশাসন থেকে সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন