
শিক্ষামন্ত্রীকে চাঁদপুর জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান
Link Copied Successfully!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পির চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, নৌ-পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা সহ চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ও নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর অঞ্চল।
ফুলেল শুভেচ্ছা শেষে শিক্ষামন্ত্রীকে জেলা পুলিশের সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Ni/N








