POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষামন্ত্রীকে চাঁদপুর জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২ | সময়: ৫:০০ অপরাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী  ডাঃ দীপু মনি এম.পির  চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, নৌ-পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা  সহ চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার  ও নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর অঞ্চল।
ফুলেল শুভেচ্ছা শেষে শিক্ষামন্ত্রীকে জেলা পুলিশের সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌ন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন