পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৬, ২০২২ | ৭:৪০
Link Copied Successfully!

ফরিদগঞ্জে পল্ল্যী বিদ্যুতের তার চিড়ে পানিতে পড়ে থাকায় হারিছা বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার পশ্চিম চরকুমিরা হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেন’র স্ত্রী। বিদ্যুতাইত হয়ে মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃত দেহ উদ্ধার করেছে।

সকালে হারিছা বেগম ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় হাটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরে নামে। এসময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরবর্তিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুতের এমন অব্যস্থাপনার কারনেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের উপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা