
ফরিদগঞ্জে অশীতপর বৃদ্ধের লাশ উদ্ধার
বাড়ীর পাশের ডোবায় মৃতদেহ পড়েছিল নিখোঁজ বৃদ্ধার
Link Copied Successfully!


ফরিদগঞ্জ উপজেলায় আব্দুল আজিজ বেপারী (৮৫) নামে বৃদ্ধের লাশ উদ্ধর করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
আব্দুল আজিজ বেপারী গত ৮ জুলাই রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। তার স্বজনেরা খোঁজ করে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজের ৮ দিনের মাথায় বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ পড়ে দেখতে দেখে আশপাশের লোকজন। পরে তারা থানা পুলিশকে খবর দেয়া হয়। আব্দুল আজিজ বেপারী ৪ ছেলে ৪ মেয়ের জনক।










