
ঘুম থেকে দেরিতে উঠায় মাদ্রাসা ছাত্র আরমানকে পিটিয়ে জখম করলো শিক্ষক


ফরিদগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শিক্ষক আবদুল মালেকের বিরুদ্ধে।
জানাগেছে, আরমান হোসেন(৯) গত ১৫-২০দিন আগে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের সেকান্দর খান বাড়ির আশরাফুল মাদ্রাসার নুরানী শাখায় ভর্তি করানো হয়।
ঘটনার দিন সকালে শিশু আরমান হোসেন ঘুম থেকে দেরীতে উঠায় এবং পড়া না পাড়ায় প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আবদুল মালেক তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে।


পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে তার পরিবার।
আরমান হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে
শিশু আরমানের পারিবারিক সূত্রে জানা যায়, আরমানকে এমন বেধড়ক মারধরের বিষয়টি তারা জানতো না। গত তিন দিন আগে মাদ্রাসা থেকে আরমানকে আনতে গিয়ে বিষয়টি জানেন।
আরমানের উপর এমন অমানুষিক নির্যাতনের কারনে মানুষিক ভাবে সে ভেঙে পড়ে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবারটি।








