প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তি করার কথা আদালতে স্বীকার করেছেন

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার কথা আদালতে স্বীকার করলেন আব্দুল হাই

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৭, ২০২২ | ৬:৪৮
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তি করার কথা আদালতে স্বীকার করেছেন ২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাই (৩৫)।

রোববার বিকালে চাঁদপুর আদালতে তাকে নেয়ূা হলে কর্তব্যরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির কথা স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম। এর আগে অভিযুক্তকে নারায়নগঞ্জ থেকে আটক করে গত রোববার ফরিদগঞ্জে নিয়ে আসে থানা পুলিশের একটি দল।

জানা গেছে, গত ২৩ জুন ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মাসেতুর মাঝখানে প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয় যুবক আব্দুল হাই। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের সাবেক যুগ্মআহব্বায়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পরদিন থানায় লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

একই সাথে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে দায়ের করা অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্তদের আটকে নেমে পড়ে পুলিশ।

আটককৃত আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামে। তার পিতার নাম পিতা হাফেজ আহমেদ । আব্দুল হাই ২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

মামলার বাদী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার ঘটনাটি দেখে তিনি তাৎক্ষনিক মামলার সিদ্ধান্ত নেন। এই যুবক বিএনপির রাজনীতির জড়িত বলে তিনি নিশ্চিত হয়েছেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। পরে রোববার (২৬জুন) তাকে আদালতে প্রেরণ করার পর আদারতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

H/N

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন