ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকি

প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ৩:০৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতা আব্দুল হাইকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানার একটি টিম।

গ্রেফতারকৃত আসামি উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামের নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে। সে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, গত ২৩ জুন ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় অভিযুক্ত আসামি আব্দুল হাই। পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিষয়টির প্রাথমিক তদন্ত করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে। পরে পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করে।

গতকাল ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইকে গ্রেফতার করে।

N/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন