সমাজের বৃত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত এদের পাশে দাঁড়ানো

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২২, ২০২২ | ৪:৪০
Link Copied Successfully!

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।

২১ জুন ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল। এসময় তিনি বলেন, আমরা সামনের সারিতে বসা প্রায় সকলে শিক্ষা জীবনে পার করে জীবনে পরিচালনার জন্য এক পর্যায়ে এসেছি৷ আমরা নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছানো পর যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করে তাদেরকে যদি ভুলে যাই তবে জীবনের কোন অর্থই থাকবে না। আমরা সুখে থেকে আমাদের পাশ্ববর্তী মানুষগুলো যদি কষ্টে কাটাতে হয় তবে সেটি প্রকৃত ভালো থাকা নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য যে কাজটা করা দরকার আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র এরা সেই কাজটুকুই করছে, সমাজের বৃত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত এদের পাশে দাঁড়ানো, সমাজে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের জীবনের সার্থকতা।

এর আগে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়া, প্রিয় চাঁদপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুপ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান পাটওয়ারী, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মোহন পাটওয়ারী, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল মোল্লা, নাঈমুল হাসান নাঈম, ইকবাল গাজী, নাঈম চৌধুরী, সুলতানা খন্দকার, হাসান মাছুম, মারুফ বিল্লাহ্, জাকিয়া সুলতানা, হাসান আটিয়া, মোজাম্মেল হোসেন, আল-আমীন হাজী, হাসিব পাটওয়ারী, সাকিব পাটওয়ারী, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রাফি ও খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ও খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুগগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়,আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর্ব সম্পন্ন করেন। সংগঠনের সদস্যদের মধ্যে সর্ব্বোচ্চ রক্তদাতা হিসেবে সংর্বধিত করা হয় নাঈম চৌধুরী কে এবং সংগঠনটির নিয়মিত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়৷ এরপর সংগঠনটির পক্ষ থেকে স্কুল পড়ুয়া ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দুই পর্বের প্রথম পর্বে এদিন সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে তিন শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন মেহেদি হাসান রাসেল, রক্তের গ্রুপ নির্ণয় পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ এবং এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহকারী শিক্ষক মজিবুর রহমান।

উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের তৃনমূলের মানুষদের সেবার মহতি প্রয়াসে ২০১৯ সালের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুফ নির্নয়, রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সহ করোনাকালীন সময়ে সংগঠনটি সেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে কয়েক ধাপে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিপলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পাইন,জরুরী মহুর্তে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন