
হাজীগঞ্জে ৭৩ পিস ইয়াবাসহ সাগর মোল্লা গ্রেফতার
Link Copied Successfully!


মাদক নির্মূল কার্যক্রম হিসেবে হাজিগঞ্জ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৭৩ ফ্রিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় হাজিগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের বাকিলা মনিহার কামরাঙ্গার সড়কের মহেশপুর এলাকায় হাজিগঞ্জ থানার এসআই মিসবাহুল আলম চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩ পিচ ইয়াবাসহ সাগর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাগর মোল্লা (প্রকাশ লাল সাগর, ঢাকায় আসা ঘর) ওই ইউনিয়নের স্বর্ণা গ্রামের মুসলিম মাওলানা বাড়ির বাবুল মোল্লার ছেলে। সাগর মোল্লা এলাকায় লাল সাগর ঢাকায় সাগর নামে পরিচিত।


হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। সাগর মোল্লার বিরুদ্ধে আগেরও একাধিক মাদক মামলা রয়েছে








