দুইজনকে ঢাকায় প্রেরণ

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে মা-ছেলে দগ্ধ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২২ | ১২:০৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট অগ্নিকান্ড মা ও ছেলে দগ্ধ হয়েছে। শুক্রবার (১০জুন) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ছেলে অমর সূত্রধর (২৩) ও মা মীরা সূত্রধর(৪৫)কে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের সূত্রধর বাড়ির রসরাজ সূত্রধরে ছেলে অমর সূত্রধর চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে তার গায়ে আগুন লেগে যায়। ছেলের গায়ে আগুণ লাগার দৃশ্য দেখে মা মীরা সূত্রধর তাকে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নিদগ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ছেলের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: আগুন

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা