মক্তবে নিয়ে ধর্ষণ

বিয়ের প্রলোভনে দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১০, ২০২২ | ৫:৫২
Link Copied Successfully!
বিদেশ থেকে এসে প্রেম-বিয়ের ফাঁদ- মামলা -- পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে।

এ ব্যাপারে ঘটনার শিকার ছাত্রীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মনির হোসেন পশ্চিম কাউনিয়া গ্রামের বড় বাড়ির মোস্তফার ছোট ছেলে।

সরেজমিনে ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বড় বাড়ির মোস্তফার ছোট ছেলে মনির হোসেন চলতি বছর রমজানে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসে।

বিজ্ঞাপন

এরই মধ্যে প্রতিবেশি স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে সে। এরই ধারাবাহিকতায় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৮জুন রাতে স্থানীয় একটি মক্তবে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পরদিন রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উপ-পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে।

অভিযুক্ত মনিরের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানান। পরদিন সকালে জানতে পারি তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার শিকার ছাত্রীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

H/N

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন