
১৫২ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার দুলাল গ্রেফতার


র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন রাজাপাড়া এলাকা হতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিমল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৭ মে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন রাজাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ভাটপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের আনা মিয়ার ছেলে দুলাল মিয়া(৩৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মমদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।




























