POPULAR BD NEWS
Popular BD News Logo

১৫২ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার দুলাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৮, ২০২২ | সময়: ১:২১ অপরাহ্ণ

র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন রাজাপাড়া এলাকা হতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিমল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৭ মে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন রাজাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়  র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ভাটপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের আনা মিয়ার ছেলে দুলাল মিয়া(৩৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মমদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন