কুমিল্লায় ৬’শ ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২২ | ১:২৮
Link Copied Successfully!

কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। একই রাতে  সদর দক্ষিণ মডেল থানার কোর্টবাড়ী এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ওইসময় একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব-১১।

অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর দক্ষিণ থানার চুয়ারা বাজার রায়পুর ২৯নং ওয়ার্ডে হেলাল এর স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৩০) ও একই জেলার বুড়িচং থানার বাঘ শিমুল গ্রামের মোঃ শাহিন এর স্ত্রী মোসাঃ নাজমা আক্তার (৩০)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পৃথক অভিযানে প্রাইভেটকারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে সাইদুর ইসলাম(৩৫)।

মেজর  উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা