রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ১১:১৪
Link Copied Successfully!

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের একজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আরেকজন অফিস সহকারী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
এই দুজন হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন। ইউএনও কে এম ইশমাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং সম্প্রতি জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে।
গতকাল বুধবার ও আজ সকালে একাধিক ব্যক্তি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সংবাদকর্মী এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকেও অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম। অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী সুমনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ফোন ধরেননি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও কে এম ইশমাম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই দুজনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু