
আজ বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি
Link Copied Successfully!

ন্যু ক্যাম্পে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন মেসি। বোঝাই যাচ্ছে, কেন ডেকেছেন। ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে আজ বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বিকেল চারটায় হবে এই সংবাদ সম্মেলন।
মেসির বিদায় নিয়ে এর আগে বার্সেলোনা নিজেদের বিবৃতি দিয়েছে, সে বিবৃতি বিশ্লেষণ করে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা সংবাদ সম্মেলনও করেছেন। মেসির পক্ষের গল্পটা জানা এখনো বাকি। আজকের সংবাদ সম্মেলনের পর মেসির দিকের গল্পটাও আর কারওর অজানা থাকবে না। ২১ বছরের সম্পর্ক চুকিয়ে ক্লাব কেন ছাড়ছেন, তা নিয়ে মেসির ব্যাখ্যা জানা যাবে আজ। ক্লাবের ওয়েবসাইট আর বার্সা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সেই সংবাদ সম্মেলন।
সূত্র: প্রথম আলো
H/N






























