POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ | সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ

বিদায় জানানোর ক্ষণ তবে চলেই এল।

যে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার বন্ধন এককালে অবিচ্ছেদ্য বলে মনে হতো, সেই বন্ধন ছিঁড়েছে আগেই। বার্সেলোনাই আনুষ্ঠানিকভাবে অবিশ্বাস্য ঘোষণাটা দিয়েছে দিন দু-এক হলো। বার্সেলোনা যা বলার বলে দিলেও, মেসি চুপই ছিলেন। আজ সেই নীরবতাও ভাঙছে।

ন্যু ক্যাম্পে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন মেসি। বোঝাই যাচ্ছে, কেন ডেকেছেন। ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে আজ বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বিকেল চারটায় হবে এই সংবাদ সম্মেলন।

মেসির বিদায় নিয়ে এর আগে বার্সেলোনা নিজেদের বিবৃতি দিয়েছে, সে বিবৃতি বিশ্লেষণ করে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা সংবাদ সম্মেলনও করেছেন। মেসির পক্ষের গল্পটা জানা এখনো বাকি। আজকের সংবাদ সম্মেলনের পর মেসির দিকের গল্পটাও আর কারওর অজানা থাকবে না। ২১ বছরের সম্পর্ক চুকিয়ে ক্লাব কেন ছাড়ছেন, তা নিয়ে মেসির ব্যাখ্যা জানা যাবে আজ। ক্লাবের ওয়েবসাইট আর বার্সা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সেই সংবাদ সম্মেলন।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন