
আইপিএল চালিয়ে নেওয়ার যে যুক্তি দেখাল ভারতীয় বোর্ড
Link Copied Successfully!


করোনার দ্বিতীয় ঢেউ তুমুলভাবে আছড়ে পড়েছে ভারতে। লণ্ডভণ্ড করে দিচ্ছে জনজীবন। করোনায় মৃতদের চিতায় জ্বালানোর কাঠের সংকট পড়েছে।
ওদিকে অক্সিজেন ও ওষুধের তীব্র অভাবে অনেকে হাসপাতালে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে চলছে জমজমাট আইপিএল। জৈব সুরক্ষা বলয়ে ঘেরা দেখে করোনার আঁচ লাগছে না আইপিএলের গায়ে।
একই সময়ে ভারতে যেখানে লাশের সারি, সেখানে আইপিএলে চলছে টাকার ওড়াউড়ি।


বিষয়টি অমানবিক ও দৃষ্টিকটূ লাগছে ক্রিকেট অনুরাগীসহ অনেকের কাছে। ক্রমশ জোরালো হয়েছে আইপিএল স্থগিতের আবেদন।
আইপিএল বন্ধের দাবিতে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বক্তব্য দিচ্ছেন নেটিজেনরা।
এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার পেছনে যুক্তি দাঁড় করিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড— বিসিসিআই।
তারা জানিয়েছেন, মহামারির এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের চাঙ্গা রাখতে ও স্বস্তি দিতেই আইপিএল চালিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র:যুগান্তর
H/N



























