কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল

Default User
হাবিবুর রহমান
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ | ৯:০৮
Link Copied Successfully!

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের নির্দেশনায় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ছাত্রনেতা আব্দুল কুদ্দুস রিহাব মিজির নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ইউনিয়নের চালিয়াপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনতলা এলাকায় যায়। পরে সেখান থেকে পুনরায় চালিয়াপাড়ায় এসে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

মিছিলের নেতৃত্বদানকারী আব্দুল কুদ্দুস রিহাব মিজি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক এবং যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের নির্দেশনা ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, আমিন পাটোওয়ারী, মাহতাব হোসেন শরীফ, নাছির হোসেন, মাসুম মিজি, আব্দুল মোতালেব, মেহেদী হাসান, মাহাবুব হোসেন, আরিফ হোসেন, হোসাইন আরিফ, আব্দুল কাদের (শুকু) মিজি, আব্দুর রহমান, আব্দুল কাদের বেপারী, আলামিন, আরাফাত, মোস্তফা, বাবুল, কাউসার ও আহাদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আওয়ামিলীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, ভাঙচুর ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তালিকা প্রকাশ করল ইসি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৩৬ রাজারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ও সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ মিছিল শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চাঁদপুরে বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল