হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৬ | ৯:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় নারী ও পুরুষ’সহ আটক ২ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার কসাই জাকির পরিচিতি জাকির মুন্সী ও আমেনা বেগমের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন বিচারক।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মরহুম কলিম উদ্দিন মুন্সী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী ও তার দুই পূত্রবধূসহ একই বাড়ির জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করে পুলিশ।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বাকি দুইজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আটকের আগে জাকির মুন্সী সংবাদকর্মীদের জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে আমি গোসল করতে পুকুরে নামি। এসময় আমার ডান পায়ে কিছু একটা লাগলে আমি ভয়ে ডাক-চিৎকার শুরু করি। তখন মানুষ এসে জড়ো হয় এবং আমার কথা শুনে। পরবর্তীতে স্থানীয় মেম্বারের নির্দেশনায় আমরা তিনজনে মিলে মেম্বারের লাশ উদ্ধার করি।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে। মারা যাওয়া মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

এদিকে দুলাল আলমের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে নিহতের এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধীক লোক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিষয়টি আমি জানতে পেরে তাৎখনিক ঘটনাস্থলে ছুটে আসি। তখন আমিসহ সকলে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ দেখতে পেয়েছি। আমরা চাই, প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

তিনি আরো বলেন, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়া। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আত্মীয়তার সম্পর্কের পরিচয়ে একই গ্রামের পশ্চিম পাড়া মুন্সী বাড়িতে প্রায় সময় আসতেন এবং তার মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় তিনি এই বাড়িতে এসেছেন।

এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছেলে তামিম’সহ তার স্বজনরা জানান, নিহতের মাথা’সহ শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তারা হত্যা দাবী করে বিষয়টির তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, দুইজনকে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ এবং বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সীর গণসংযোগ আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে চার সংগঠনের বিক্ষোভ মিছিল ইব্রাহিমপুরে তিন পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন