দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ১২:১৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম বলেছেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

তিনি বলেন, “৫ আগস্টের আগে যখন দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন আমরাই মাঠে ছিলাম। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি, মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আমার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। তারপরও কখনো দল ছেড়ে যাইনি।”

অনিক হাসান মাসুম বলেন, “জীবনের যৌবনের অর্ধেক সময় এই দলের পেছনে ব্যয় করেছি। কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্টের আগে যারা দল করতে ভয় পেতেন, তাদের অনেকেই এখন বড় নেতা হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। অথচ দলের সুদিনের পাশাপাশি দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করা প্রয়োজন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দলের সামনে আবারও কঠিন সময় এলে আমরা যারা দীর্ঘদিন মাঠে ছিলাম, তারাই মাঠে থাকব। আর যারা এখন সুবিধার সময়ে দলে এসেছেন, তারা তখন মাঠ ছেড়ে চলে যেতে পারেন। তাই এখনো সময় আছে—যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করুন।”

অনিক হাসান মাসুম দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম