ঋণের চাপে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবার গ্রেপ্তার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৬ | ১০:২৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বহুল আলোচিত ও নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার পরিবারের তিন সদস্যকে অবশেষে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

​আজ শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর তাদের বর্তমানে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

​এর আগে গত ১০ দিন ধরে চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাস ও তার পরিবার (স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস) রহস্যজনকভাবে লাপাত্তা ছিলেন। ১৯ আগস্ট থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং দোকান ও ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রেখে ঋণ নেওয়ার ব্যবসার পাশাপাশি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়েছিলেন। গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার ও পাওনা টাকা ফেরত দিতে না পারায় এবং ঋণের বোঝা মাথায় নিয়েই তিনি সপরিবারে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পাওনাদারদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

​চাঁদপুর সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক আবুল কালাম জানিয়েছে, আটকদের চট্রগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা