হাজীগঞ্জে আল কাউসার স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৬ | ৪:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের আল কাউসার স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আল কাউসার স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কাউসার ট্রাস্টের সেক্রেটারি এবিএম আব্দুর বর।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কাউসার ট্রাস্টের নির্বাহী সদস্য বুলবুল আহমেদ,ট্রাস্টের অন্যতম সদস্য মাওলানা মীর হোসাইন,মোজ্জামেল হোসেন পরাণ মজুমদার,হযরত মাওলানা আবু জাফর ছিদ্দিকী এবং আল কাউসার মাদরাসার সুপার গোলাম ফারুক মুহাম্মদ ইয়াহিয়া।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান আবু বকর ছিদ্দিক পাটোয়ারী,মাধ্যমিক শাখার সমন্বয়কারী বি এম কলিমুল্লাহ ভূঁইয়া, প্রাথমিক শাখার ইনচার্জ জামাল উদ্দিন এবং সিনিয়র শিক্ষক মোহে্ব্বুর রহমান কামাল।

বক্তারা বলেন,শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের শুভকামনা জানান। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার ও সম্মাননা পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান,শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ,প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ফরিদগঞ্জে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু চাঁদপুরে যাত্রা শুরু করছে জাস্টট্রিপ ডটনেট, ভ্রমণ-ভিসা-হজ ওমরাহসহ মিলবে নানা সেবা মতলব দক্ষিণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকল্পে প্রস্তুতিসভা ‘শিক্ষকরা টিউশনি নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সময় দিন’-শেখ ফরিদ আহম্মেদ মানিক হাজীগঞ্জে ১২৮ ক্ষুদে শিক্ষার্থীকে আবদুল হালিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মতলব উত্তরে লেয়ার ফার্মে ডাকাতি, অফিস ভাঙচুর-লুট উত্তর বাইশপুর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল রাখার ঘোষণা জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী চাঁদপুরে প্রতারণার মামলায় জেলহাজতে সেই পিন্টু দাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা সভাপতি ফরিদ উদ্দিন ইব্রাহিমী, সেক্রেটারি বিল্লাল হোসেন তারেক চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন হাজী মোশাররফ চাঁদপুর শহরে বাসার জানালা ভেঙে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট