মতলবে চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১২, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

চুরির অপবাদে এতিম এক কিশোরকে ঘুম থেকে তুলে এনে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।

বুধবার রাতে এ ঘটনায় সফিকুল ইসলাম নামের ১ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

মঙ্গলবার সকালে নারায়নপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তারেক হোসেন (১৬) পেশায় ঢাকার একটি ক্যান্টিনের শ্রমিক।

বিজ্ঞাপন

নির্যাতনের পর তারেককে মতলব সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। বাড়ীতে নিয়ে যাওয়ার পর তারেকের অবস্থা বেগতিক হওয়ায় বৃহস্পতিবার রাতে পুনরায় মতলব সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনেরা।

তার শরীরর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে রয়েছে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তারেক।

আহত তারেক ও এলাকাবাসী জানায়, রাতের বেলা একটি মানিব্যাগ ও মোবাইল চুরির সন্দেহে তারেককে আলআমিন ও সফিকের নেতৃত্বে বাড়ি থেকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাকে গাছের সাথে গামছা দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনকারীরা তার চোখ-মুখ বেঁধে গরম পানি দেওয়ারও অভিযোগ করেন তারেক।

বিজ্ঞাপন

তারেক বলেন, চুরি দায় স্বীকারের জন্য শরীরে গরম পানি ঢেলে দেয় এবং নারিকেল গাছের ঢালা দিয়ে মারতে থাকে। জীবন বাঁচানোর জন্য চুরির কথা স্বীকার করেছি। আমি চুরি করিনি। নির্যাতনের সময় মা ছুটে গেলেও মায়ের কান্না তাদের হৃদয় স্পর্শ করেনি।মায়ের সামনেই আমাকে মারতে থাকে।

স্থানীয়রা জানান, তারেকের বাবা আগেই মারা গেছেন। মা ও ভাইবোনদের নিয়ে অভাবের সংসার। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্যান্টিনে কাজ করে সংসার চালায় সে।

এলাকাবাসী নুরুল্লাহ পাটোয়ারী বলেন, ‘ছেলেটা ভালো। এমন নির্যাতন আমরা ৫০ বছর বয়সেও দেখিনি। এরা আগেও অনেকের উপর জুলুম করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে তদন্ত করে গেছে।’

মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতের মধ্যে সফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত বিচার ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা