শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মানবিক উদ্যোগ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ৫, ২০২৬ | ১০:৪৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন সমাজসেবী মো. আহসান হাবীব।

এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে এলাকার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। বর্ষাকালে কাদা, পানি ও ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হয়, আবার অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হিমশিম খান।

যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক ব্যবহার করে—গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়,লক্ষ্মীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসা ও উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীসহ এলাকার বাসিন্দারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং তাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা আশা করছেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকায় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা