ফরিদগঞ্জে ঘুমন্ত শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে জেলহাজতে প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৬ | ৪:৫০
Link Copied Successfully!

সারা দেশে যখন শিশু রাইসা হত্যাকাণ্ডে টালমাটাল ঠিক এসময়ে চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ঘুমন্ত এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠায় পুলিশ। এরআগে বুধবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

পরিবার জানায়, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির বাবা ব্যবসাপ্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্ত ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন