ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৬ | ১১:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, পিয়াস বড়ুয়া, মোহাম্মদ নূরুল আলম ও এএসআই জুমাত হোসেন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দক্ষিণ ধানুয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ ইসমাইল শেখ (৪০) ও লিটন চন্দ্র ওরফে মিঠন দাসকে (৩২) গ্রেফতার করা হয়। ইসমাইল চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া শেখ বাড়ির সোলাইমান শেখের ছেলে। অপরদিকে লিটন চন্দ্র দাস ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া এলাকার অমূল্য চন্দ্র দাসের ছেলে।

বিজ্ঞাপন

একই রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২২) ও শাকিলকে (১৮) আটক করা হয়। শাহাদাত গৃদকালিন্দিয়া চৌকিদার বাড়ির শাহ আলমের ছেলে এবং শাকিল চরমান্দারী গ্রামের দীঘির বাড়ির আব্দুর রহিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া উপজেলার বিষেরবন্দ এলাকায় পৃথক অভিযানে ৩ পিস ইয়াবাসহ দুলাল মল্লিককে (৪৪) গ্রেফতার করা হয়। তিনি বিষেরবন্দ মল্লিক বাড়ির শাহাদাত উল্লার ছেলে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন