মায়ের অনুপস্থিতিতে ৪৫ দিনের শিশুর লাশ মিলল পুকুরে, এলাকায় চাঞ্চল্য

হাবিবুর রহমান
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৬ | ১০:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে ৪৫ দিন বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ, স্থানীয় সূত্র ও ইউপি সদস্য আ. হামিদ তপাদার জানান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির নাজির হোসেনের ছেলে রাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম শুক্রবার রাত প্রায় ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, বিছানায় থাকা তার ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই।

সন্তানকে না দেখে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। এ সময় শিশুটির বাবা রাজির হোসেন জানান, কালো বোরখা পরা এক নারীসদৃশ ব্যক্তি এসে শিশুটিকে নিয়ে গেছে বলে তিনি দেখতে পান। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুর খোঁজে তল্লাশি শুরু করেন।

বিজ্ঞাপন

অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশু ইমন মিজির নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে শিশুর লাশ পাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের পোস্টমর্টেম করা হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন