ফরিদগঞ্জে বাবাকে চিকিৎসা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৬ | ৬:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে বাবাকে চিকিৎসা দিতে হাসপাতালে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে ছেলে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর বাবা আবুল হাসেম (৬০)। নিহত রাকিব ঢাকায় বাবার চোখের চিকিৎসা করাতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলাধীন ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবা আবুল হাসেম চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

হতাহতরা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশাচালক পালিয়ে থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ