যারা স্বাধীনতার শত্রু, তারা এখন দেশের মা-বাপ হতে চায়: সৈয়দ বাহাদুর শাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ | ১১:১৯
Link Copied Successfully!

বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ বলেছেন,  যারা স্বাধীনতার শত্রু, স্বাধীনতা বিরোধী, তারা এখন দেশের মা-বাপ হতে চায়। তাদেরকে এমন সুযোগ দেয়া যাবে না।

রবিবার বিকালে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বাহাদুর শাহ বলেন, জান্নাতের টিকেট বিক্রি করার নামে তারা মুনাফেকি করছে। এদের উপরে মধুর লেভেল ভিতরে কিন্তু বিষ।

বিজ্ঞাপন

তিনি নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি হাজীগঞ্জ-শাহরাস্তির সকল ধর্মের মানুষ  নিরাপদে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

জনসভা শেষে চেয়ার প্রতীকের ব্যানার পেস্টুন নিয়ে নেতা কর্মীদের সাথে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে মিছিলে অংশ নেন তিনি।

হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি মো: জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ইসলামিক যুবফ্রন্টের সদস্য সচিব মোঃ মনজুর আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচীব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, দপ্তর সম্পাদক মোঃ মঈনুদ্দিন চৌধুরী হালিম।

বিজ্ঞাপন

জনসভায় সংগঠনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে