বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, যারা স্বাধীনতার শত্রু, স্বাধীনতা বিরোধী, তারা এখন দেশের মা-বাপ হতে চায়। তাদেরকে এমন সুযোগ দেয়া যাবে না।
রবিবার বিকালে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বাহাদুর শাহ বলেন, জান্নাতের টিকেট বিক্রি করার নামে তারা মুনাফেকি করছে। এদের উপরে মধুর লেভেল ভিতরে কিন্তু বিষ।
তিনি নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি হাজীগঞ্জ-শাহরাস্তির সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
জনসভা শেষে চেয়ার প্রতীকের ব্যানার পেস্টুন নিয়ে নেতা কর্মীদের সাথে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে মিছিলে অংশ নেন তিনি।
হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি মো: জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ইসলামিক যুবফ্রন্টের সদস্য সচিব মোঃ মনজুর আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচীব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, দপ্তর সম্পাদক মোঃ মঈনুদ্দিন চৌধুরী হালিম।
জনসভায় সংগঠনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।