বিগত শাসকরা দেশের জনগণকে ধর্ম ও শাসনের নামে প্রতারিত করেছে: অধ্যাপক আশরাফ আলী আকন

ফারাবী খান
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ | ৭:০৪
Link Copied Successfully!

ইসলামের নাম ব্যবহার করে এবং যারা ইসলামী আইনে দেশ পরিচালনা করতে চায় না, তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, এ দেশের মানুষকে বারবার ধর্ম ও শাসনের নামে প্রতারিত করা হয়েছে, এবার সেই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভায় একথা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইনের সমর্থনে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, গত ৫৪ বছরে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই জনগণের দেওয়া ভোটের প্রকৃত মূল্যায়ন হয়নি। নির্বাচনে বিজয়ী দল ও রাজনীতিবিদরা বারবার অনিয়ম, দুর্নীতি ও শোষণের রাজনীতিতে লিপ্ত থেকেছে। ফলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার ভূলুণ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, নীতির রাজনীতি করতে চায়। এদেশে পরিপূর্ণ ইসলামী শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানসহ সব ধর্মের মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলাই ইসলামী আন্দোলনের লক্ষ্য। জনসভায় তিনি বলেন, যারা এতদিন শাসনের নামে ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে এবার তাদের রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সেই বার্তা স্পষ্ট করতে হবে।

বিজ্ঞাপন

অধ্যাপক আশরাফ আলী আকন আরও বলেন, যে দেশে ৭০ হাজার মাদ্রাসা রয়েছে এবং প্রায় ২২ লাখ আলেম-ওলামা দ্বীনের খেদমতে নিয়োজিত, সে দেশে ইসলামী আইন ছাড়া অন্য কোনো শাসনব্যবস্থা টেকসই হতে পারে না। ইসলামী আইনই এ দেশের ভবিষ্যৎ, এর কোনো বিকল্প নেই। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন পীর সাহেব চরমোনাই।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান জাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ