
ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ


চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনী আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) উপজেলার দক্ষিণ বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন সাফিয়া বেগম (৪০) নামের এক নারী।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিনের ন্যায় সকালে নির্বাচনী প্রচারণায় বের হলে মো. ফারভেজ হোসেন, মো. শরীফ হোসেন, মো. খোরশেদ আলম আমাদেরকে বিভিন্নভাবে কটুক্তি করে। এক পর্যায়ে অটো গাড়ি দিয়ে তাদের উপর আঘাত করে এবং প্রকাশ্যে হুমকি দিয়া বলে- যদি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করা হয় বা কোন মামলা করা হয় তাহলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে।


স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বলেন, নির্বাচনের আগে বিপক্ষ দলের কর্মীদের এমন আচরণ নির্বাচনী আচরণবিধি লংঘন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক বিচার দাবী তাদের।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু এটা নির্বাচনী আচরণ বিধির বিষয় তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।








