চাঁদপুর-৪ আসনে সাবেক এমপি লায়ন হারুনের মনোনয়ন সংগ্রহ

ফারাবী খান
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৫ | ৭:১৯
Link Copied Successfully!

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

২১ ডিসেম্বর (রবিবার) বিকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় লায়ন মো. হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন, দল আমাকে প্রাথমিক ভাবে মনোনীত করেছে, আমি আমার দায়ীত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দল আমাকেই চূড়ান্ত ভাবো মনোনয়ন দিবেন। আমি বিগত সময় এমপি হয়ে কোন খারাপ কাজ করিনি, কোন অন্যায় করিনি, জনগণের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সে হিসেবে আগামিতেও তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এসময় তিনি আরও বলেন, আমার মধ্যে কোন প্রতিহিংসার রাজনীতি নাই, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, দলাদলি বাদ দিয়ে সুন্দর ভাবে ফরিদগঞ্জকে এগিয়ে নিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মাবেক সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ