চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগী দ্বিগুণ, ৭দিনে ভর্তি ৪শ, দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৫ | ১১:৫০
Link Copied Successfully!

চাঁদপুরে আবহাওয়া পরিবর্তন জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে পরিবারগুলো। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ৪৪ বেডের বিপরীতে ভর্তি দেড়শ শিশু। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকেরা।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, বেডের চেয়ে হাসপাতালের ফ্লোর ও বারান্দার ফ্লোরে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে বেশি। শিশু পরিবারের সদস্যরা বলছেন, ঠান্ডা জনিত রোগে শিশুরা আক্রান্ত। হাসপাতালে গিয়ে আবার ঠান্ডার মধ্যে রাত-দিন কাটাতে হচ্ছে। গেল সাত দিনে শিশু ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৪শ জন। এদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩ মাস বয়সী এক শিশু এবং খিচুনীতে আক্রান্ত হয়ে ৭ বছর বয়সী এক শিশু মৃত্যুবরণ করেছে। এই ৭দিনে সুস্থ হয়ে ২শ ১৫ জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

রোগীর অভিভাবকেরা বলেন, ৪/ ৫ দিন ধরে ফ্লোরেই চিকিৎসা নিতে হচ্ছে। বেড পাওয়া যায় না। শীতে বাহিরে রাত কাটানো কষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

অনুমোদিত শয্যার তুলনায় রোগীর এই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। এসব রোগীরা শয্যা না পেয়ে মেঝেতে এবং হাসপাতালের করিডোরে বিছানা পেতে চিকিৎসাসেবা নিতে দেখা যায়। ​চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই সর্বাধিক। মূলত ঋতু পরিবর্তন ও শীতের আগমনের ফলেই শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

নার্সরা বলছেন, নবজাতক থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। সকাল থেকে ৫ জন নার্স সাদ্যমত শিশুদের সেবা দেয়া দিচ্ছেন।

এদিকে বেড সংকট হলেও শিশুদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও নার্স পর্যাপ্ত সেবা দিচ্ছেন বলে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. একেএম মাহবুবুর রহমান। তবে

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া এবং ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু