মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু 

মোজাম্মেল প্রধান হাসিব
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৫ | ৯:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে জেওরা খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর-২০২৫) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। মৃত জেওরা খাতুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তাঁর সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।

বিজ্ঞাপন

চৌধুরী বাড়ির বাসিন্দা উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ১২টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

মৃত জেওরা খাতুনের বড় ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনো দিন চিন্তাও করি নাই।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে তআমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি কেউ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত