ফরিদগঞ্জে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ১৭ স্কুল শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৫ | ৮:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তারা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে আরাবি তাবাসসুম, চাঁদনি আক্তার, রূপন্তি সরকার, সপ্তম শ্রেণির ফারজানা আক্তার, অষ্টম শ্রেণির রুমা আক্তার, ছামিয়া আক্তার, মরিয়ম আক্তারসহ আরও কয়েকজন।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুল থেকে ফোন পেয়ে তারা ছুটে যান। গিয়ে দেখেন, বেশ কয়েকজন শিক্ষার্থী কান্নাকাটি করছে, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, প্রতিদিনের মতো ক্লাস শুরু হওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়, সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাদের খবর দেয়া হয়। তারা এসে শিক্ষার্থীদের চিকিৎসা ও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। তারপরও বিষয়টি আমারা ক্ষতিয়ে দেখছি।”

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “খবর পেয়ে জেলা সিভিল সার্জন মহোদয়সহ আমরা ওই স্কুলে গিয়েছি। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং এর মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ