হাজীগঞ্জে প্রস্তুত হচ্ছে ২৯ টি মন্ডপ 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫ | ৬:৩২
Link Copied Successfully!

শুরু হতে যাচ্ছে হিন্দুসম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা। সে উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় ২৯ স্থানে পুজা পালনে মন্ডপ তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা প্রসাশন একটি প্রস্তুতি সভাও করেছে। সেই সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ। তিনি হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিককে উপস্থিত ছিলেন।

সুন্দর পরিবেশে পূজা পালনে পূজা যাওয়ার পথ গুলো সংস্কার করার গুরুত্ব দেওয়া হয়। সর্বস্তরে লাইটিং এর সুব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সুন্দর পরিবেশে পূজা পালনে শসার মন্ডপে আলোচনা সভার অবহিত করেন সেবা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার ও বুধবার দুইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রস্তুতকৃত সকল মন্ডপ পরিদর্শন করেছেন। এর আগে জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

হাজিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রহিত দাস গণিত জানান, পূজা পলনে আমাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন স্থানে সাজ সয্যার কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন।
হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ জানান, শান্তিপূর্ণভাবে পূজা পালনে আমাদের সকল তদারকি  অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। এবারে হাজীগঞ্জে উপজেলার ২৯টি স্থানে পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়