শুরু হতে যাচ্ছে হিন্দুসম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা। সে উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় ২৯ স্থানে পুজা পালনে মন্ডপ তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে।
সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা প্রসাশন একটি প্রস্তুতি সভাও করেছে। সেই সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ। তিনি হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিককে উপস্থিত ছিলেন।
সুন্দর পরিবেশে পূজা পালনে পূজা যাওয়ার পথ গুলো সংস্কার করার গুরুত্ব দেওয়া হয়। সর্বস্তরে লাইটিং এর সুব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সুন্দর পরিবেশে পূজা পালনে শসার মন্ডপে আলোচনা সভার অবহিত করেন সেবা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে বৃহস্পতিবার ও বুধবার দুইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রস্তুতকৃত সকল মন্ডপ পরিদর্শন করেছেন। এর আগে জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।